সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম সাময়িক বরখাস্ত

 লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৭ অক্টোবর) এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।


তাপসী তাবাসসুম ঊর্মি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে 



ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়েন। তিনি লিখেছিলেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।"


ফেসবুকে এ স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হলে ঊর্মি জানান, "আমি পোস্ট দিয়েছি, এটাই যথেষ্ট। আমি অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।"


তাপসীর ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, তিনি ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে এবং আওয়ামী লীগের সমর্থনে বেশ কিছু স্ট্যাটাস ও পোস্ট দিয়েছেন।


Post a Comment

Previous Post Next Post