সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলার আবেদন

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।


আজ মঙ্গলবার গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করলেও মামলা গ্রহণের বিষয়ে কোনো আদেশ দেননি।


বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানিয়েছেন, মামলায় অভিযোগ করা হয়েছে যে তাপসী তাবাসসুম ফেসবুকে আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে ওএসডি করার পর গতকাল সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাপসী তাবাসসুম ফেসবুকে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment

Previous Post Next Post