Home পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান byISMAIL -October 08, 2024 0 পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনছবি: সংগৃহীতসরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। তিনি আজ মঙ্গলবার বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।পিএসসির ওই কর্মকর্তা জানান, আজ চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন, তবে দুজন সদস্য এখনও পদত্যাগ করেননি। তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, কারণ তাদের ফোন বন্ধ রয়েছে। গত শনিবার, পিএসসি সংস্কারের বিষয়ে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। তিনি বলেন, "এই সপ্তাহের মধ্যেই পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জন্য চাকরির পরীক্ষা শুরু করতে হবে। যারা এই আন্দোলনের অগ্রনায়ক, তাদের দাবি এবং তরুণ প্রজন্মের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।" Facebook Twitter