নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

 শেখ আব্দুর রশিদকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে এই পদে দায়িত্ব পালন করবেন।

শেখ আব্দুর রশিদছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার তাকে মন্ত্রিপরিষদ সচিবের পদে আনা হলো।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ আব্দুর রশিদকে অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠান থেকে সম্পর্কবিচ্ছিন্ন করে ১৪ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।


এর আগে, শেখ আব্দুর রশিদ অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছিল।


Post a Comment

Previous Post Next Post