![]() |
| জন জে হপফিল্ড ও বিজ্ঞানী জফ্রি ই হিন্টন। ছবি: সংগৃহীত |
এই বছর কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংয়ের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড এবং কানাডার জফ্রি ই হিন্টন।
বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এক বিবৃতিতে পুরস্কার প্রদানকারী সংস্থা জানায়, 'এ বছরের বিজয়ীরা পদার্থবিদ্যার সরঞ্জাম ব্যবহার করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ভিত্তি তৈরি করেছেন, যা আজকের শক্তিশালী মেশিন লার্নিংয়ের মুল চালিকাশক্তি।'
কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ভিত্তিতে তৈরি মেশিন লার্নিং বর্তমানে বিজ্ঞান, প্রকৌশল, এবং দৈনন্দিন জীবনে বিপ্লব ঘটাচ্ছে।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার হিসেবে ১১ লাখ মার্কিন ডলার (এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার) বরাদ্দ থাকে, যা একাধিক বিজয়ী থাকলে সমানভাবে ভাগ করা হয়।
১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রায় নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে, যা বিশ্বজুড়ে পদার্থবিদদের জন্য সর্বোচ্চ সম্মানের প্রতীক।
