স্পর্শকাতর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস

 কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের আশ্বাস

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

বিস্তারিত দেখুন ⬇️

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন যে, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত স্পর্শকাতর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত ও বিচারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের লাইব্রেরিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।


তিনি জানান, তদন্ত সংস্থায় বর্তমানে ১৯টি অভিযোগ জমা পড়েছে। তাজুল ইসলাম বলেন, "আমরা প্রথমে সবচেয়ে বেশি সেনসিটিভ (স্পর্শকাতর) কেসগুলো নিয়েই কাজ শুরু করব এবং সেগুলোর তদন্ত শেষ করার চেষ্টা করব। ঢাকায় বড় বড় হত্যাকাণ্ড যেমন উত্তরা, যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুর ও আশুলিয়ার ঘটনা এবং রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।"


তিনি আরও উল্লেখ করেন, "সরকারের কাছে অনুরোধ করছি ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করা হোক। পুনর্গঠনের পর কাজ দ্রুত এগিয়ে যাবে এবং তদন্ত ও প্রস্তুতি ত্বরান্বিত হবে।"


চিফ প্রসিকিউটর বলেন, "বিচারকদের বিষয়ে আমাদের আশা, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ বিচারক দেওয়া হোক। এই কারণে সরকারের কিছুটা সময় লাগছে।"


এছাড়া, তাজুল ইসলাম জানান যে, তদন্ত সংস্থার কাছে আসা অভিযোগগুলো সরাসরি মামলা নয়; এগুলো তথ্য ও অভিযোগ আকারে আসছে এবং সেগুলোর যাচাই–বাছাই করে আদালতে পিটিশন আকারে দাখিল করা হবে।

Post a Comment

Previous Post Next Post