ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

বাংলাদেশ সরকার রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে। কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন⬇️



আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, যা আজ থেকে কার্যকর হয়েছে এবং আগামী দুই মাস (৬০ দিন) বলবৎ থাকবে। গত ১৯ জুলাই রাতের সংঘর্ষের পর সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কারফিউ জারি করা হয়।


এরপর ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তিন দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে দেশে সেনাবাহিনী এখনও মোতায়েন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post